ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয়
প্রথমে আমাদেরকে যেকোনো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে । এরপর বাংলায় টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসর কে প্রস্তুত করতে হবে । বাংলায় লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসরে র বিজয় সফটওয়্যার ( Ctrl+Alt+B ) একসাথে চাপতে হবে এবং অভ্র সফটওয়্যার এ F12 কি চাপতে হবে ।
পরবর্তী কাজ হল Font নির্বাচন করা । বিজয় সফটওয়ার এ Sutonny MJ এবং অভ্র সফটওয়্যার এ NikoshBAN বা যে কোন ইউনি কোড ফ্রন্ট নির্বাচন করতে হবে । এবার আমাদের কম্পিউটারের ওয়ার্ড প্রসেসর বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত ।
কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোথায় কোন অক্ষর আছে । অক্ষরগুলোর অবস্থান জানতে তোমার উপরে যে দেখানো কিবোর্ড প্লে আউটের ছবির সাহায্য নিতে পারো । এবার লেখালেখি শুরু করার পালা । কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোন অক্ষরটি কোথায় আছে ।
ধীরে ধীরে ধীরে তোমরা সহজে বুঝতে পারবে অক্ষরগুলোর অবস্থান । যেকোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় তা যেন হারিয়ে না যায় সেজন্য কি করতে হবে ।
ডকুমেন্টটিকে একটি নাম দিয়ে সংরক্ষণ বা সেভ করতে হবে ।
