কম্পিউটার কি ?কম্পিউটারের পরিচয় ব্যবহার সুবিধা ও ভবিষ্যৎ
বর্তমান প্রযুক্তি নির্ভর পৃথিবীতে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থা চাকরি চিকিৎসা ব্যাংকিং যোগাযোগ বিনোদন সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার রয়েছে। কয়েক বছর আগেও যে কাজ করতে অনেক সময় শ্রম লাগতো কম্পিউটারের সাহায্যে সেই কাজ এখন কয়েক মিনিটে এর মধ্যে সম্ভবত করা সম্ভব।
কম্পিউটার কি??
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ব্যবহারকারীর দেওয়া তথ্য বা নির্দেশনা গ্রহণ করে তা বিশ্লেষণ ও প্রক্রিয়া করে এবং ফলাফল প্রদান করে। সহজভাবে বলা যায় কম্পিউটার মানুষের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ধরনের হিসাব তথ্য সংরক্ষণ তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে।
কম্পিউটারের প্রধান অংশগুলো?
একটি সাধারণ কম্পিউটার ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আ থাকে প্রতিটি অংশে আলাদা আলাদা কাজ রয়েছে।
মনিটর: কম্পিউটারের যে লেখা ছবি ভিডিও বা অন্যান্য তথ্য দেখা যায় তা মনিটর মাধ্যমে প্রদর্শিত হয়।
কি বোর্ড: কিবোর্ড ব্যবহার করে লেখা সংখ্যা বিভিন্ন কমান্ডো কম্পিউটার প্রবেশ করানো হয়।।
মাউস: কম্পিউটারের বিভিন্ন অপশন নির্বাচন ফাইল খোলা এবং স্ক্রিনে কার স্যার পরিচালনার জন্য মাউস ব্যবহার করা হয়।
CPU:CPU বা Central Processing Unit -কি কম্পিউটারের অন্যতম প্রধান পুরো প্রক্রিয়াকরণ অংশ বলা হয় এটি বিভিন্ন নির্দেশনা প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
RAM: কম্পিউটারের চলমান কাজের তথ্য সাময়িকভাবে ধরে রাখতে RAM ব্যবহার করা হয় সাধারণত বেশি RAM থাকলে একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা বাড়ে।
স্টোরেজ: ছবি ভিডিও ডকুমেন্ট সফটওয়্যার অন্যান্য তথ্য দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে SSD বা HDD ব্যবহার করা হয়।
কম্পিউটার এর ববহার
কম্পিউটারের ব্যবহার এখন শুধু অফিসের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার দেখা যায়।
শিক্ষা ক্ষেত্রে
শিক্ষার্থীরা অনলাইন ক্লাস ডিজিটাল বই গবেষণা প্রেজেন্টেশন তৈরি এবং বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যার ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে বর্তমানে ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ সম্পর্কে জানা সম্ভব হয়েছে।
ব্যবসা
ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাব নিকাশ কর্মীদের তথ্য সংরক্ষণ পণ্য ব্যবস্থাপনা গ্রাহকের তথ্য পরিচালনা এবং অনলাইন ব্যবসা পরিচালনায় কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চাকরিও ফ্রিল্যান্সিং
বর্তমানে কম্পিউটার ব্যবহার করে ঘরে বসে ও বিভিন্ন ধরনের কাজ করা যায় গ্রাফি ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ও প্রোগ্রামিং এর মত কাজের মাধ্যমে অনলাইন আয়ের সুযোগ তৈরি হয়েছে।
ব্যাংকিং ও আর্থিক খাতে
ব্যাংকের লেনদেন গ্রহের হিসাব টাকা স্থানান্তর এটিএম সেবা এবং অনলাইন ব্যাংকিং পরিচালনায় কম্পিউটার প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।।
বিনোদন
মুভি দেখা গান শোনা গেম খেলা ছবি ও ভিডিও সম্পাদনা এবং অনলাইন বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করার জন্য কম্পিউটার ব্যবহার হয়।
কম্পিউটারের সুবিধা
কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা গুলো একটি হলো এটি খুব দ্রুত কাজ করতে পারে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ কাজ প্রক্রিয়াকরণ করা সম্ভব
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল তথ্য সংরক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছবি ভিডিও অন্যান্য তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়।
কম্পিউটারের ব্যবহারের ফলে মানুষের সময় শ্রম দুটোই কমে যায় একই ধরনের কাজ বারবার করার ক্ষেত্রেও সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে কাজের গতি বাড়ানো সম্ভব।
এছাড়াও ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে কম্পিউটার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়।
কম্পিউটারের সুবিধা
কম্পিউটারের যেমন সুবিধার রয়েছে তেমনি কিছু অসুবিধা রয়েছে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের চাপ পড়তে পারে এবং শারীরিকভাবে অস্বস্তি তৈরি হতে পারে
অতিরিক্ত কম্পিউটার ব্যবহার মানুষের সময়ের অপচয়ও করতে পারে বিশেষ করে বিনোদন বা গেমে অতিরিক্ত সময় ব্যয় করলে এছাড়া অনলাইনে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার সময় নিরাপত্তার বিষয়টিও গুরুত্তের সঙ্গে বিবেচনা করা উচিত।
ভাইরাস ম্যালওয়্যার ফিশিং ও বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজের কম্পিউটার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ।
কম্পিউটার শিখায় কেন গুরুত্বপূর্ণ
বর্তমান সময়ের কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী উদ্যোক্তা প্রায় সবারই কোনো না কোনোভাবে কম্পিউটার ব্যবহারের প্রয়োজন হয়
কম্পিউটারের মৌলিক বিষয় শিখার পর ধীরে ধীরে Microsoft word Excel PowerPoint ইন্টারনেট ব্যবহার ইমেইল গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং এর মত দক্ষতা অর্জন করা যায়।
ভবিষ্যতে কম্পিউটারের ভূমিকা
প্রযুক্তি প্রতিনিয়ত পরবর্তী হচ্ছে একটি ড্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং রোবটিক্স এবং অটোমেশনের মতো প্রযুক্তির উন্নতির কারণে কম্পিউটারের ব্যবহার ভবিষ্যতে আরো বিস্তৃত হতে পারে।
অনেক কাজ এখন সফটওয়্যার স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে দ্রুত সম্পন্ন হচ্ছে ভবিষ্যতে কম্পিউটার শুধু তথ্য প্রক্রিয়াকরণের যন্ত্র হিসেবে নয় বরং আরো উন্নত প্রযুক্তি নির্ভর ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।
উপসংহার
কম্পিউটার আধুনিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষা চিকিৎসা ব্যবসা চারটি যোগাযোগ ব্যাংকিং বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। সঠিকভাবে কম্পিউটার ব্যবহার করতে পারলে কাজের সময় কমানো দক্ষতা বৃদ্ধি নতুনায়ের সুযোগ তৈরি করা সম্ভব।
তাই বর্তমান সময়ের কম্পিউটারের মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তির নিরাপদ সঠিক ব্যবহার শিক্ষা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্বে কম্পিউটার দক্ষতা একজন মানুষকে আরো অনেক নতুন সুযোগের সামনে এগিয়ে দিতে পারে।
