ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কি-বোর্ড এর ব্যবহার
বাংলা কি-বোর্ড: ওয়ার্ড প্রসেসর দিয়ে কোন কিছু লিখতে গেলে প্রথমেই আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের । কিবোর্ড হল ওয়ার্ড প্রসেসর এর প্রধান ইনপুট ডিভাইস । ওয়ার্ড প্রসেসিং বাংলায় লেখালেখি করতে হলে আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে ধারনা নিতে হবে । ইংরেজি কি-বোর্ড এর উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী ১৯৬৫ সালে সর্বপ্রথম বাংলা টাইপ রাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন ।
পরবর্তী সময়ে এই কিবোর্ড লে আ উট কম্পিউটারের জন্য করা হয় । কিন্তু প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারে বাংলা লিখতে সহায়তা করে । এ পর্যায়ে ১৯৮৫ সালে কিছু বাংলা ফন্ট সহ শহীদ লিপির সফটওয়্যারটি পূর্ববর্তী হয় । কিন্তু এটি তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ।
আশির দশকের মাঝামাঝি থেকে শুরু করে ৯০ দশকের শেষের দিক পর্যন্ত অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে । যার মধ্যে বিজয় প্রশিক্ষা শব্দ প্রবর্তন লেখন প্রগতি প্রথম সারিতে ছিল সফটওয়্যার উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যার এর সাথে সংগতিপূর্ণ হয় বিজয় সফটওয়্যার টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ।
এ সময় বিভিন্ন কিবোর্ড লেআউট প্রচলিত হলেও বিজয় কিবোর্ড লেআউট সবচেয়ে এগিয়ে থাকে ।
( ইউনিকোড কি-বোর্ড লে-আউট )
